রাজধানীর
কমলাপুর রেল স্টেশন থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ মো. সেলিম (৩০) নামে এক
ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার
করে পুলিশ। সেলিমের গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরায়। ঢাকা
রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, সেলিম নামের এক যাত্রী চট্টগ্রাম মেইল
ট্রেনে করে সকালে কমলাপুরে রেল স্টেশন আসেন। গোপন খবরে রেল স্টেশনে নামার
সঙ্গে সঙ্গে তাকে চিহ্নিত করে সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করা হয়। এ
সময় তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ঢাকা রেলওয়ে
থানায় সেলিমের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সেলিমকে রিমান্ডে নিয়ে
জিজ্ঞাসাবাদ করা হলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। মাদক পাচারের অভিযোগে এর
আগেও সে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে আনোয়ারা থানাসহ
চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।
Sunday, February 21, 2016
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment