আগামী
২২শে মার্চ থেকে ৬ ধাপে ৪২৭৫টি ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীকে নির্বাচন
অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউপি নির্বাচনে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে নানা শঙ্কা,
সংশয় ও সন্দেহ প্রকাশ করেছে বিএনপি। তবে আন্দোলনের অংশ হিসেবেই উপজেলার মতো
ইউপি নির্বাচনেও যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দলটি। একইসঙ্গে দলের
প্রার্থী মনোনয়নে স্থানীয় নেতাদের মতামতকেই প্রাধান্য দেয়ার কথা জানানো
হয়েছে। গতকাল নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ
ঘোষণা দেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
এছাড়া রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে ইউপি নির্বাচনে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে
সংশয় প্রকাশ করেন দলটির দুজন সিনিয়র নেতা। সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ
বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নির্বাচন ওয়াচ গ্রুপসহ
রাজনৈতিক বিশ্লেষকরা দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে
ইতিমধ্যে গভীর শঙ্কা প্রকাশ করেছেন। তারা বলেছেন, দলীয় প্রতীকে স্থানীয়
সরকার নির্বাচন জনসমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। বিএনপির যুগ্ম
মহাসচিব বলেন, এদেশে স্থানীয় সরকার নির্বাচন অনেকটাই সামাজিক নির্বাচনের
মতো। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার তৃণমূলে সামাজিক সম্প্রীতি আবহমানকালের
ঐতিহ্য। এখানে ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের চেয়ে তার সমাজিক সুখ্যাতি ও সুনাম
সবচেয়ে বেশি প্রাধান্য লাভ করে। বিএনপিও দৃঢ়ভাবে বিশ্বাস করে- দলীয়
প্রতীকে ইউপিসহ যে কোন স্থানীয় সরকার নির্বাচন তৃণমূলে সামাজিক বন্ধন
বিনষ্ট করবে। পরিবার, গ্রাম, পাড়া-মহল্লায় সর্বত্র দলীয় রাজনীতির সংঘাত
ছড়িয়ে পড়বে। গণতন্ত্রের পথ চলাকে বিপথে চালিত করার জন্যই সরকারের মদদে
নির্বাচন কমিশন এই অযৌক্তিক ও অসময়োচিত সিদ্ধান্ত গ্রহণ করেছে। রিজভী আহমেদ
বলেন, দেশে এখন শান্তিপূর্ণ নির্বাচন নির্বাসনে, ভোটারদের ভোটাধিকার
নিরুদ্দেশ। তারপরও গণতন্ত্রের এই দুঃসময়ে সরকারের নানামুখী জুলুম, ভোট
ডাকাতি, ভোট জালিয়াতির সম্ভাবনার মধ্যেও এই ইউপি নির্বাচনে অংশ নিয়ে
গণতন্ত্রের সংকুচিত পরিসরকে সম্প্রসারিত করার লক্ষ্য নির্ধারণ করতে হবে।
ভয়াবহ দমন পীড়ন ও ভোটারদের ভোট প্রদানের অধিকার কেড়ে নেয়ার সম্ভাবনা থাকলেও
সেই ক্ষুদ্র পরিসর সম্প্রসারিত করার আন্দোলন হিসেবে আসন্ন ইউপি নির্বাচনে
অংশগ্রহণ করবে বিএনপি। দলের প্রার্থী মনোনয়নে তৃণমূলের মতামতকে প্রাধান্য
দেয়া হবে জানিয়ে রিজভী আহমেদ বলেন, ইউপি নির্বাচনে দলের পক্ষ থেকে
প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেয়ারম্যান মনোনয়নের ক্ষেত্রে ইউনিয়ন বিএনপি’র
সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপি’র সভাপতি ও
সাধারণ সম্পাদক এই মোট ৫ জন একজন চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদন করার
জন্য সুপারিশ করবেন। দলের কাউন্সিলের পরপর ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার
সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, একটি বৃহত্তম রাজনৈতিক দলের জাতীয় কাউন্সিল
অনুষ্ঠিত করা এক ব্যাপক কর্মযজ্ঞের বিষয়। নির্বাচন পরিচালনাও এক ব্যাপক
কর্মকাণ্ড। উভয় বিষয়ে দলের নেতাকর্মীরা ব্যাপকভাবে ব্যস্ত থাকেন। নির্বাচন
কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০শে মার্চ ১০টি পৌরসভায় ও ২২শে মার্চ
৭৫২টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি’র জাতীয় কাউন্সিলের পরের দিন
পৌরসভা ও ২দিন পর ইউপি নির্বাচন অনুষ্ঠিত করা হীন রাজনৈতিক উদ্দেশ্য
প্রণোদিত। বিএনপির জাতীয় কাউন্সিলকে জনমনে বিভ্রান্ত করার জন্যই অশুভ
উদ্দেশ্য নিয়েই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। সংবাদ সম্মেলনে বিএনপির
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ
তালুকদার, গণশিক্ষাবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রহসন জেনেও ইউপি নির্বাচনে যাচ্ছে বিএনপি: মাহবুব
আসন্ন ইউপি নির্বাচন প্রহসন জেনেও বিএনপি অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুবর রহমান। বলেছেন, বিএনপি নির্বাচন বিমুখ দল নয়। আমরা নির্বাচন করবো, করতে চাই। তবে সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। গতকাল রাজধানীর পুরানা পল্টনে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে সাংস্কৃতিক একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইসির সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) প্রধানমন্ত্রীর চেয়েও বেশি শক্তিশালী থাকেন। কিন্তু আমাদের দেশের নির্বাচন কমিশন শক্তিশালী নয়। সিইসিকে মেরুদণ্ড সোজা করে দঁাঁড়াতে হবে। উচ্চ আদালতে গৃহযুদ্ধ চলছে- মন্তব্য করে সাবেক এই সেনাপ্রধান বলেন, উচ্চ আদালত অঙ্গনে এখন একে অপরের পেছনে কথা বলছে। সেখানে মহাভারতের কুরুক্ষেত্রের মঞ্চায়ন হচ্ছে। সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী বলেছেন, বিচার বিভাগ ধ্বংসের দ্বারপ্রান্তে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এটাকে সাধারণভাবে দেখার কোন সুযোগ নেই। দলের কাউন্সিলের বিষয়ে তিনি বলেন, আশা করি, ১৯শে মার্চ বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে, নিশ্চয় হবে। অচিরেই ভেন্যু সমস্যারও সমাধান হয়ে যাবে। তিনি বলেন, এ কাউন্সিলের মাধ্যমে ত্যাগী, সৎ ও স্বচ্ছ চরিত্রের সত্যিকারের জিয়ার সৈনিকেরা নেতৃত্বে আসবে। নতুন নেতৃত্ব গণতন্ত্র প্রতিষ্ঠা ও জঙ্গিবাদসহ সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করবে। আয়োজক সংগঠনের চেয়ারম্যান হ?ুমায়ূন কবির ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ বক্তব্য রাখেন।
ইসি আজ্ঞাবহ হয়ে কাজ করছে: নোমান
বর্তমান নির্বাচন কমিশন (ইসি) সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে’ জাতীয়তাবাদী নাগরিক কেন্দ্রীয় কমিটি আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। আবদুল্লাহ আল নোমান বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। আমরা সব নির্বাচনে যেতে চাই। সেই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নিতে চায়। কিন্তু আমাদের নির্বাচনে যাওয়ার পরিবেশ নেই। কারণ বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। তিনি বলেন, এ নির্বাচন কমিশনকে বদলাতে হবে। নির্বাচনের নতুন পরিবেশ সৃষ্টি করতে হবে। এর আগে দেখেছি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। দলের কাউন্সিলে বাধা দেয়ার অভিযোগ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, সরকার যদি কাউন্সিলের পরিবেশ সৃষ্টিতে বাধা না দেয় তাহলে, ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা বা ঢাকার বাইরে এ কাউন্সিল করতে বিএনপি সক্ষমতা রাখে।

No comments:
Post a Comment