Saturday, February 13, 2016

সোনালী ব্যাংকের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

নগরীর বন্দর স্টেডিয়ামে সোনালী ব্যাংক লিমিডেট’র চট্টগ্রাম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার সকালে খেলার উদ্বোধন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সোনালী ব্যাংক লিমিটেড এর পরিচালক মোহাম্মদ মুসলিম চৌধুরী। সকাল ৮টায় খেলার উদ্ভোধন করেন সোনালী ব্যাংক চট্টগ্রাম বিভাগের জেনারেল ম্যানেজার মোঃ ওয়াশি-উর-রহমান।
খেলাধূলার প্রয়োজনীয়তা অপরিসীম উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় খেলাধূলার অবদান অনেক। জাতীয় জীবনেও খেলাধূলার বিশেষ গুরুত্ব রয়েছে। খেলাধুলা সুস্থ সবল জাতি গঠন করে, তারুণ্যদীপ্ত হাস্যোজ্জ্বল জীবন গঠনে অবদান রাখে। বিশেষ করে খেলাধুলায় প্রতিয়োগিতার মনোভাব মানুষকে দৃঢ়সংকল্প করে।
সোনালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে ২০টি ইভেন্টে ১৫০ জন ক্রীড়াবিদ অংশ নেয়। দলগতভাবে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ান হয় প্রিন্সিপাল অফিস চট্টগ্রাম দক্ষিণ অব্জল। রানার্স আপ হয় প্রিন্সিপাল অফিস চট্টগ্রাম উত্তর অঞ্চল।
মার্চ পাস্টে প্রথম স্থান অধিকার করে রাঙ্গামাটি অঞ্চলের প্রিন্সিপাল অফিস। ব্যক্তিগত চ্যাম্পিয়ান (পুরুষ) হন রাঙ্গামাটি প্রিন্সিপাল অফিসের সঞ্চিত কুমার নাথ। ব্যক্তিগত চ্যাম্পিয়ান (মহিলা) হন চট্টগ্রাম অঞ্চল দক্ষিণ প্রিন্সিপাল অফিসের পাপিয়া চেšধুরী।
প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার ও পদক বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি জেনারেল ম্যানেজার ও ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমদ চৌধুরী। -বাংলানিউজ

No comments:

Post a Comment