বিদেশী
বিনিয়োগকারীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ
তৈরি পোশাকের জন্য সম্ভাবনাময় একটি দেশ। আপনারা পোশাক তৈরি ও ক্রয় করতে
এদেশে আসুন। আপনাদের জন্য আমাদের দরজা উন্মুক্ত। ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া
বালিথা বাথুলী এলাকায় লিড গুল্ড সার্টিফিকেটপ্রাপ্ত পরিবেশ বান্ধব একেএইচ
ইকো এ্যাপারেলস কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিদেশী বিনিয়োগকারীদের নিরাপত্তাসহ সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে। আপনারা নিশ্চিন্তে ও অবাধে এদেশে ব্যবসা করতে পারবেন।
তিনি বলেন, তাজরিন ফ্যাশন, শাহরিয়ার স্পেকটার্ম ও রানা প্লাজা বিপর্যয়ের পর বাংলাদেশের পোশাক শিল্পে তদারকি বৃদ্ধি করেছে সরকার। এরপর থেকে পরিবেশ শ্রমিক ও পরিবেশ বান্ধব পোশাক কারখানা গড়ে উঠেছে।
তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। অর্থনৈতিক মুক্তির পাশাপাশি শিল্প কারখানা ও শিক্ষা-দীক্ষার আশানুরূপ উন্নয়ন হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে বিভিন্ন সেক্টরে। বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করে প্রতিবছর মিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে। তাই বাংলাদেশের শিল্প মালিকরা নতুন নতুন আধুনিক পোশাক কারখানা প্রতিষ্ঠায় এগিয়ে এসেছেন।
অনুষ্ঠানে ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, আমেরিকার রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট, জাপানের রাষ্ট্রদূত মাসাতু উয়াটারেভি, জার্মানির রাষ্ট্রদূত থমাস প্রিন্স, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়ারি ম্যায়েদনসহ সাত দেশের রাষ্ট্রদূত, একেএইচ গ্রুপের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসন, ম্যানেজিং ডিরেক্টর মো. শামসুল আলম ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবুল কাশেম প্রমুখ বক্তব্য রাখেন।

No comments:
Post a Comment