Sunday, February 7, 2016

বিমান যাত্রীর পায়ুপথে ১১টি সোনার বার!

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত যাত্রীর পায়ুপথে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১১টিসহ মোট ১২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ওই যাত্রীর গলায় ছিলো ৭০ গ্রাম ওজনের সোনার চেইন। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তাদের হাতে শনিবার সন্ধ্যায় আটক হওয়া ওই যাত্রীর নাম আবদুল মাজিদ সরকার (৩৫)। তার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান সাংবাদিকদের বলেন, সন্ধ্যা ৬টার দিকে ওই যাত্রী বাংলাদেশ বিমানের বিজি-০১৮৭ ফ্লাইটে কুয়েলালামপুর থেকে শাহজালাল বিমানবন্দরে নামেন। ওই যাত্রীর আচরণে সন্দেহজনক হলে তার দেহ তল্লাশি করা করা হয়। এ সময় তার কোমরের বেল্ট থেকে একটি সোনার বার উদ্ধার করা হয়। এ ছাড়া গলা থেকে উদ্ধার করা ৭০ গ্রাম ওজনের একটি সোনার চেইনও। পরে শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখে তিনি আরও ১১টি সোনার বার টয়লেটে গিয়ে বের করে দেন। ওই ১১টি বার প্যাকেটে মোড়ানো অবস্থায় তার পায়ুপথে কৌশলে লুকানো ছিলে। জব্দ করা সোনার পরিমাণ এক কেজি ৩৭০ গ্রাম। মজিদ ঢাকা কুয়ালালামপুর রুটের নিয়মিত যাত্রী ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

No comments:

Post a Comment