Thursday, February 11, 2016

উত্তর কোরিয়ার সেনাপ্রধানের `মৃত্যুদণ্ড কার্যকর'

দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগ এনে উত্তর কোরিয়া সেনাবাহিনীর প্রধান জেনারেল রি ইয়ং গিলের `মৃত্যুদণ্ড কার্যকর' করা হয়েছে। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বুধবার এ তথ্য জানায়। খবর বিবিসির।
২০১৩ সালে বাবার মৃত্যুর পর কিম জং উন উত্তর কোরিয়ার ক্ষমতায় আসার পর থেকেই সেনাপ্রধান ছিলেন রি ইয়ং গিল। তিনি দেশটির সর্বেসর্বা কিমের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। বিভিন্ন সময়  উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের খবর এলেও কার্যত একঘরে হয়ে থাকা কমিউনিস্ট শাসিত দেশটির সংবাদমাধ্যমে তা উঠে আসার ঘটনা বিরল, যদিও ২০১৩ সালে বর্তমান নেতা কিম জং উনের চাচা ও পরামর্শক চ্যাং সং-তায়েকের মৃত্যুর খবর জানানো হয়েছিল।

No comments:

Post a Comment