এগিয়ে
যাওয়া বাংলাদেশকে থামাতে চান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এজন্য তিনি
পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছেন। সোমবার বিকালে রাজধানী ঢাকায় মানববন্ধন
কর্মসূচিতে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা এ অভিযোগ
করেছেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, খালেদা জিয়া এবং পাকিস্তানের
ষড়যন্ত্র কোনোভাবেই বাস্তবায়ন করতে দেয়া হবে না। পাকিস্তানের অব্যাহত
কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড এবং মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা
নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে ক্ষমতাসীন ১৪ দল এ
মানববন্ধনের আয়োজন করে। রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এই
মানববন্ধন কর্মসূচি পালন করে ১৪ দল। বিকাল ৪টায় মানববন্ধন শুরু হয়ে শেষ হয়ে
বিকাল ৫টার দিকে।
মানববন্ধনে বঙ্গবন্ধু এভিনিউতে বক্তব্য রাখেন- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ আওয়ামী লীগ ও ১৪ দলের শীর্ষ পর্যায়ের নেতারা। মানববন্ধন উপলক্ষে গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত দীর্ঘ ১৪ কিলোমিটার রাস্তার দুইপাশে ১৪ দলের হাজার হাজার নেতাকর্মী ব্যানার নিয়ে জড়ো হন। এ সময় তারা পাকিস্তান ও খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। এছাড়া ক্ষমা না চাইলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও দাবি জানান নেতাকর্মীরা। গাবতলী, শ্যামলী, আসাদগেট, ধানমণ্ডি ২৭ নম্বর রোড, রাসেল স্কয়ার, গ্রিন রোড, বসুন্ধরা, সোনারগাঁও হোটেল, শাহবাগ, মৎস্য ভবন, প্রেসক্লাব, পল্টন মোড়, নূর হোসেন স্কয়ার, বঙ্গবন্ধু স্কয়ার, গুলিস্তান পার্ক, ইত্তেফাক মোড়, রাজধানী মার্কেট এবং সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

No comments:
Post a Comment