Wednesday, February 10, 2016

‘বিচারপতিদের নিয়মকানুন মেনে চলা উচিত’

সরকারি সুযোগ-সুবিধা নেওয়া অবস্থায় অবসরপ্রাপ্ত ও বর্তমান বিচারপতিদের আদালতের নিয়মকানুন মেনে চলা উচিত বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ বুধবার একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর আপিলের শুনানির সময় এ কথা জানান তিনি। বুধবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে মীর কাসেম আলীর আপিলের শুনানি দ্বিতীয় দিনের মতো শুরু হয়। তখন মীর কাসেম আলীর পক্ষে শুনানির জন্য দাড়ান সম্প্রতি হাইকোর্ট থেকে অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। যিনি এখন অবসর-পরবর্তী ছুটিতে রয়েছেন। একই সঙ্গে সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করছেন। থাকছেনও সরকারি বাড়িতেই। এ অবস্থায় নজরুল ইসলাম চৌধুরী মীর কাসেম আলীর পক্ষে শুনানির জন্য দাড়ালে প্রধান বিচারপতি আদালতের  প্রথা ও নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান।

No comments:

Post a Comment