শান্তি আলোচনার আন্তর্জাতিক উদ্যোগ সত্ত্বেও বিদ্রোহীদের কাছ থেকে গোটা
সিরিয়া পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তা না করা পর্যন্ত তিনি যুদ্ধ চালিয়ে যেতে চান বলে মন্তব্য করেছেন বাশার।
গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বাশার এ কথা বলেছেন। কয়েক মাস আগেও
প্রেসিডেন্ট বাশার বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে দুর্বল অবস্থানে
ছিল। গত বছরের শেষ দিকে রাশিয়ার জঙ্গিবিমানগুলো সরকারি বাহিনীর সমর্থনে
বিদ্রোহীদের অবস্থানের ওপর হামলা চালাতে শুরু করার পর যুদ্ধের মোড় ঘুরে
যায়। এরপর সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে অনেক এলাকার দখল
নিতে শুরু করে। বাশার বলেন, তার সরকারের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে উগ্র
সন্ত্রাসীদের হাত থেকে পুরো দেশ মুক্ত করা। এ লক্ষ্য কতদিনে অর্জন করা
সম্ভব হবে সেটি বড় কথা নয়; তবে কোনো দ্বিধা ছাড়াই সেনাবাহিনী সে প্রচেষ্টা
চালাবে। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাশার স্বীকার করেছেন, বিরোধীদের
পুরোপুরি পরাস্ত করতে সরকারি বাহিনীর দীর্ঘ সময় লাগতে পারে। সিরিয়া নিয়ে
শান্তি আলোচনার যে আন্তর্জাতিক উদ্যোগ চলছে তাকে অবশ্য সমর্থন করেছেন
তিনি। তবে এ শান্তি আলোচনার প্রক্রিয়া মানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই
বন্ধ করা নয় বলে দাবি করেছেন বাশার আল আসাদ।
Saturday, February 13, 2016
বিদ্রোহীদের কাছ থেকে সিরিয়া পুনরুদ্ধারের অঙ্গীকার বাশারের
সূত্র ও লেখক @Source and Writer:
আন্তর্জাতিক,
যুগান্তর,
সিরিয়া
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment