Saturday, February 13, 2016

মাদকে ঝুঁকছে সৌদির স্কুল শিক্ষার্থীরা

সৌদি আরবের মাধ্যমিক স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের মধ্যে মাদক আসক্তির প্রবণতা বাড়ছে। বর্তমানে দেশটির স্কুলপড়ুয়া ৩০ শতাংশ ছেলে ও ২৩ শতাংশ মেয়ে মাদকাসক্ত। দেশটির জাতীয় যুব গবেষণা কেন্দ্রর এক সমীক্ষায় এ তথ্য উঠে আসে। খবর আরব নিউজের। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের মক্কা, যাজান, উত্তর সীমান্তসহ বেশ কিছু অঞ্চলে স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা বেড়ে চলেছে। সৌদির আল-মদিনা পত্রিকার জরিপের তথ্য মতে, দেশটির বিভিন্ন স্কুলের ছাত্র, শিক্ষক ও পরিচালকদের মধ্যে মাদক গ্রহণের হার বেড়েছে। সৌদি আরবের যুবকদের মাদকাসক্তি থেকে রক্ষা করতে দেশটির মাদক প্রতিরোধবিষয়ক অধিদফতরের পরিচালক মেজর নাসের বিন ইউসুফ আল-জাহরিন একটি কর্মসূচি গ্রহণ করেছেন। মাদকের ভয়বহতা শিরোনামে এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে স্কুলপড়ুয়া যুবকদের সরাসরি সচেতন করে তোলা। নাসের বিন ইউসুফ আল-জাহরিন বলেন, স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সচেতন করে তোলাই আমাদের কর্মসূচির প্রধান উদ্দেশ্য।

No comments:

Post a Comment