নরসিংদীর
প্রত্নতাত্ত্বিক নিদর্শনস্থল উয়ারী-বটেশ্বরে ১৫তম ধাপে খননকাজ শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের টঙ্গীরটেক
এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী
প্রধান অতিথি হিসেবে খননকাজের উদ্বোধন করেন। প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্র
ঐতিহ্য অন্বেষণ এ খননকাজ করছে।
ঐতিহ্য অন্বেষণ সূত্রে জানা গেছে, উয়ারী-বটেশ্বর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এখানে বিভিন্ন সময়ে খনন করে মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়।
চলতি বছর ১৫তম ধাপে বাকি অংশের কাজ শুরু হয়েছে গতকাল থেকে। অনুষ্ঠানে স্থানীয় সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা টঙ্গীরটেকে বৌদ্ধমন্দিরের অংশবিশেষ সংরক্ষণে স্থাপনা করে দেওয়ার ঘোষণা দেন।
ঐতিহ্য অন্বেষণের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আমেনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জসীম উদ্দীন হায়দার, গবেষক ও নিদর্শন সংগ্রাহক মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান প্রমুখ।

No comments:
Post a Comment