সৌদি
আরবে এক বন্দুকধারীর হামলায় ছয়জন সরকারি কর্মী নিহত হয়েছেন। হামলায় আরো
দুই জন গুরুতর আহত হয়েছেন। তবে তারা শিক্ষা অধিদপ্তরের সরকারি কর্মী কি না
তা জানা যায়নি। বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলের জাযান প্রদেশে শিক্ষা
বিভাগের এক দপ্তরে এ হামলার ঘটনা ঘটে। সরকারি এক মুখপাত্র জানান,
হামলাকারীকে আটক করা হয়েছে। তবে হামলাকারীর পরিচয় এবং হামলার বিষয়ে
বিস্তারিত কিছু জানাতে পারেননি এ কর্মকর্তা। দিকে দেশটির আল আকবারিয়া টিভি
জানিয়েছে, হামলাকারী একজন ব্যবসায়ী। যার ওই দপ্তরে যাতায়াত ছিল। আরেকটি
সূত্র জানিয়েছে হামলাকারী একজন শিক্ষক।
সূত্র: বিবিসি
সূত্র: বিবিসি

No comments:
Post a Comment