টেলিযোগাযোগ
প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে
গ্রাহক হয়রানি বন্ধে মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক সংস্থার মোবাইল টিম মাঠে
থাকবে। তারা দেখবে গ্রাহকরা কোনো হয়রানির শিকার হচ্ছেন কিনা। অভিযোগ প্রমাণ
হলে অপারেটরদের চিহ্নিত করা হবে। একই সঙ্গে এই হয়রানির মূল্য দিতে হবে।
বুধবার ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে সিম নিবন্ধনের কাজ দেখার পর মিরপুর এক
নম্বর সেকশনে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। এক প্রশ্নের জবাবে তারানা
হালিম বলেন, অবৈধ হ্যান্ডসেট উদ্ধারসহ অন্যান্য কাজে কয়েকটি দল মাঠে আছে।
তারাই এ টিমে কাজ করবে। এর আগে গত ২৮ জানুয়ারি সচিবালয়ে মোবাইল ফোন
অপারেটদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে
প্রতিমন্ত্রী বলেন, সিম নিবন্ধনে গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে
বলে তিনি ফেইসবুকে অনেক অভিযোগ পাচ্ছেন। অথচ এ কাজে গ্রাহকদের কাছ থেকে
কোনো টাকা নেওয়ার সুযোগ নেই।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment