Wednesday, February 10, 2016

লজ্জায় আমার মাথা কাটা যায় -এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, লজ্জায় আমার মাথা কাটা যায়। অপমানে আমি মুখ দেখাতে পারি না। জাতীয় পার্টিকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন,  কয়েকদিন আগে মেয়র নির্বাচন হলো। মানুষ বলে আপনাদের ভোট দেবো কেন? আপনারা তো সরকারের অংশ। তাহলে সরকারকেই ভোট দেই। তিনি বলেন, ৪০০ পৌরসভায় মাত্র ১টা মেয়র পদ পেয়েছি। সবচেয়ে দু:খ আমি পাই। সবচেয়ে অপমান বোধ আামি করি। মানুষ হাসি ঠাট্টা করে। যে জাতীয় পার্টি ক্ষমতায় ছিল ৯ বছর, সে পার্টি মাত্র ১টি আসন পায়। এরচেয়ে লজ্জা আর কি হতে পারে। লজ্জায় আমার মাথা কাটা যায়। অপমানে আমি মুখ দেখাতে পারি না। এরশাদ বলেন,  ক্ষমতার ছেড়ে দেয়ার পর লাঙ্গল কোথাও ছিল না। সব জায়গায় প্রার্থী দিতে পারিনি। এখন মানুষ লাঙ্গল চায়। লাঙ্গলকে ভোট দিতে চায়। সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা ক্ষমতায় আসলে অনিশ্চয়তা থেকে মুক্তি পাবে মানুষ। জাতীয় পার্টি ক্ষমতায় থাকতে মানুষের প্রতি অবিচার করিনি। মানুষ খুন করিনি। টেন্ডারবাজি করিনি। এতদিন মনে হয়েছে ১৫১ সিট পাওয়া অসম্ভব। এখন মনে হচ্ছে সম্ভব। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সাইদুর রহমান টেপা প্রমুখ।

No comments:

Post a Comment