ভারতে
অনুপ্রবেশকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেয়া হয়েছে। দেশটির
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এমনই নির্দেশ দিয়েছে। মূলত ভারতের
পশ্চিমাঞ্চলের বিমানবাহিনীর ঘাঁটিগুলোর জন্য এ নির্দেশ দেয়া হয়েছে।
হিন্দুস্থান টাইমস। ভারতের পাঠানকোটসহ পশ্চিমাঞ্চলের বিমানবাহিনীর ঘাঁটিতে
নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। বলা হয়েছে, প্রয়োজনে
বিমানবাহিনীর ঘাঁটিগুলোতে নিরাপত্তার নতুন নিয়ম প্রণয়ন করা হবে। ভারতের
প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জঙ্গি হামলা রুখতে ভারতের
নিরাপত্তাব্যবস্থাকে ঢেলে সাজাতে এখন মরিয়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এরই মধ্যে দেশটির বিমানবাহিনীর ঘাঁটিগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে
কাজ শুরু হয়েছে। ভারতের গোয়েন্দা বাহিনী চলতি বছরের শুরু থেকে দুটি বড়সড়
জঙ্গি হামলার সতর্কবার্তা দিয়ে রেখেছে। এ পরিস্থিতির মধ্যে ভারতের
পশ্চিমাঞ্চলের সব বিমানবাহিনীর ঘাঁটিতে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছেন
দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। একই সঙ্গে ঘাঁটির আশপাশে
সন্দেহভাজন কাউকে দেখলেই কিংবা অনুপ্রবেশকারী চিহ্নিত হলেই বিমানবাহিনীকে
গুলির নির্দেশ দিয়েছেন তিনি।
গত মাসে ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমানবাহিনীর ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালায়। আগামীতে এ ধরনের হামলা হলে যাতে আরও দ্রুত জঙ্গিদের মোকাবিলা করা যায়, সে জন্যও সামরিক ও আধাসামরিক বাহিনীগুলোকে প্রতিনিয়ত মহড়া দেয়ার নির্দেশ দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভারতের প্রধান ৫৫টি বিমানবাহিনীর ঘাঁটিতে এখন থেকে নিরাপত্তার দায়িত্ব নেবেন বাহিনীর কমান্ডাররা। এ জন্য অতিরিক্ত ১০ স্কোয়াড্রন কমান্ডো গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতের বিমানবাহিনীর ঘাঁটিগুলোতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারে ছয় থেকে আট হাজার কোটি টাকার ব্যয় অনুমোদন দেয়া হয়েছে। নিরাপত্তা বাড়াতে প্রতিটি বিমানবাহিনীর ঘাঁটিতে বৈদ্যুতিক কাঁটাতারের বেড়া ও মোশন সেন্সরের ব্যবস্থাও করা হবে।

No comments:
Post a Comment