তারুণ্যের
শক্তিকে মাদক দিয়ে ধ্বংস না করে দেশ গড়ার কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। রোববার
দুপুরে ধানমন্ডির ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়তনে
মাদকবিরোধী মঞ্চনাটক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ আহ্বান জানান
তিনি।
‘মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর। জানুয়ারি মাসকে মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস ঘোষণা করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অনুষ্ঠানে মাদকবিরোধী মঞ্চনাটক প্রতিযোগিতায় প্রথম হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হয়েছে যথাক্রমে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এতে বিচারক ছিলেন অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম, আফসানা মিমি, আজিজুল হাকিম।
প্রধান অতিথির বক্তব্যে আরেফিন সিদ্দিক বলেন, দেশে ভাষা আন্দোলন ও স্বাধীনতাযুদ্ধে জীবন দিয়েছিল তরুণেরা। তাদের শক্তিতেই আজ দেশ সামনে এগিয়ে যাচ্ছে। তরুণদের তিনি মাদকের চক্রে পড়ে এই শক্তিকে বিনষ্ট না করে তা ব্যক্তিজীবন ও সমাজের কল্যাণে নিয়োজিত করার পরামর্শ দেন। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম রিজওয়ান খান বলেন, শিশু-কিশোরদের মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে পরিবার৷
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান বলেন, মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

No comments:
Post a Comment