Sunday, February 21, 2016

শহীদ মিনারে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকারের পরই রাত ১২টা ৫ মিনিটে তিনি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের সময় রওশন এরশাদের সঙ্গে জিয়াউদ্দিন বাবলুসহ জাতীয় পার্টির কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment