মহান
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার দিবাগত রাত দেড়টার
দিকে একুশের প্রথম প্রহরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ
মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এর আগে রাত সাড়ে ১১টার দিকে
দলের সিনিয়র নেতাদের নিয়ে তিনি গুলশানের বাসভবন থেকে শহীদ মিনারের উদ্দেশে
রওনা হন। সোয়া ১টার দিকে তিনি শহীদ মিনারে পৌঁছান। এ সময় সেখানে আগে থেকেই
অবস্থান নেয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়াকে স্বাগত
জানিয়ে শ্লোগান দেন।
এরপর তিনি নেতাদের নিয়ে শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তার সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় তার সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment