রাজধানীর শাহবাগে ৩৪তম বিসিএসের ফলাফল
বাতিল করে তা পুনরায় প্রকাশের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময়
তিনজন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে
আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেয়। পুলিশ তাদের সড়ক থেকে তুলে নিতে চাইলে
ধস্তাধস্তি হয়। এ সময় আন্দোলনের সমন্বয়ক নুরুল ইসলাম নুরসহ তিনজনকে আটক করে
পুলিশ। আন্দোলনকারীরা জানান, ৩৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার ফলাফলের পর
থেকে তারা এর অসঙ্গতি নিরসনে আন্দোলন করছেন। কিন্তু সরকার দাবি উপেক্ষা করে
চলেছেন। তারা বলেন, আমাদের দাবি- এই ফলাফল বাতিল করে ৬৭২টি শূন্যপদে ৩৪তম
বিসিএসের ফলাফলের ভিত্তিতে নিয়োগ দিতে হবে। এ সময় আন্দোলনকারীরা দাবি করেন,
তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে আহত
একজনকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে সকাল থেকে আন্দোলনকারীদের অবস্থানে অন্যান্য সড়কেও এর প্রভাব পড়ে। দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়েন নগরবাসী। পুলিশের রমনা জোনের এডিসি মো. ইব্রাহীম খান লাঠিচার্জের কথা অস্বীকার করে বলেন, ৩৪তম বিবিএসে ক্যাডার বঞ্চিতরা শাহবাগের রাস্তা বন্ধ করে দেয়। আমরা তাদের এই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ না করে যথাযথ দাবি কর্তৃপক্ষের কাছে নিয়ে যেতে বলি। তিনি বলেন, কিন্তু তারা রাস্তা থেকে সরে যেতে অস্বীকার করলে তিনজনকে থানায় নিয়ে এসে বাকিদের শান্তিপূর্ণভাবে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

No comments:
Post a Comment