![]() |
| জাকারবার্গ মাত্র ২০ সেকেন্ডে মেয়ের ন্যাপি পরিবর্তন করেন |
মাত্র
২০ সেকেন্ডে শিশুর ন্যাপি পরিবর্তন করতে পারেন বলে জানালেন ফেসবুকের
প্রতিষ্ঠাতা মার্কা জাকারবার্গ। এ শিশুটি তাঁরই মেয়ে ম্যাক্সিমা। গত
নভেম্বরে ম্যাক্সিমার জন্ম।
সম্প্রতি জার্মানির বার্লিনে প্রকাশনা প্রতিষ্ঠান অ্যাক্সেল স্প্রিঙ্গারের একটি অনুষ্ঠানে উপস্থিত হন জাকারবার্গ। সেখানে দর্শকদের উদ্দেশে মেয়ের ন্যাপি পরিবর্তন নিয়ে ৩১ বছর বয়সী ফেসবুকের প্রধান নির্বাহী জাকারবার্গ বলেন, ‘আমি প্রতিযোগিতাপ্রেমী একজন মানুষ, প্রতিদিন আমি আরও কম সময় লাগানোর চেষ্টা করি। সম্প্রতি ২০ সেকেন্ডে তা নামিয়ে এনেছি।’
সহজ এই কৌশলটি হচ্ছে পুরোনো ডায়াপারের নিচে নতুন ডায়াপারটি চালান করে দেওয়া।
বর্তমানে জাকারবার্গের ফেসবুক পেজটিকে ৪ কোটি ৩০ লাখ মানুষ অনুসরণ করছেন। পেজটিতে জাকারবার্গ তাঁর ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান, মেয়ে ম্যাক্সিমা ও কুকুর বিস্টের ছবি পোস্ট করেন। ন্যাপি পরিবর্তনের ছবিও তিনি ফেসবুকে পোস্ট করেছেন।
অনেক অর্থ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও জাকারবার্গ প্রতিদিন ধূসর টি-শার্ট, জিনস ও স্নিকার পরে অফিস করেন। অবশ্য দ্য সোশ্যাল নেটওয়ার্ক ছবিতে জাকারবার্গকে কম্পিউটারপ্রেমী হিসেবে তুলে ধরা হয়েছে।
নিজের পোশাক সম্পর্কে জাকারবার্গ বলেন, ‘আমার রঙিন কিছু টি-শার্টও আছে। সেগুলো ছুটির দিনে পরি।’
ডিসেম্বর মাসে ম্যাক্সিমার জন্ম সম্পর্কে তথ্য জানাতে গিয়ে জাকারবার্গ দম্পতি তাঁদের মোট সম্পদের ৯৯ শতাংশ দাতব্য কাজে খরচ করার ঘোষণা দেন। তথ্যসূত্র: এএফপি।

No comments:
Post a Comment