বাবা
উপজেলা চেয়ারম্যান। মা আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন
পরিষদ (ইউপি) নির্বাচনে। ছেলে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবেই
দাঁড়িয়েছেন। এমন অবস্থায় মা-বাবা মিলে ছেলেকে বসানোর জন্য চাপ প্রয়োগ করছেন
বলে অভিযোগ করছেন ছেলে নিজেই। বিদ্রোহী প্রার্থী ওই ছেলে গণমাধ্যমকে
জানান, ক্ষমতাসীন দলের প্রার্থী তার মা ও উপজেলা চেয়ারম্যান বাবা তাকে ভোট
থেকে সরে দাঁড়াতে চাপ দিচ্ছেন। এমনকি ছেলেকে ভোট থেকে সরাতে তার বাবা
নাতি-নাতনিদের জিম্মি করতে চেয়েছিলেন বলেও ওই ছেলে অভিযোগ করেন। ওই
প্রার্থী বলেন, সেদিন আমাকে চার দিক থেকে ঘিরে রেখেছিল। এখন মনোনয়ন
প্রত্যাহারের জন্য আমার দুই মেয়েকে জিম্মি করার চেষ্টা করেছে আমার বাবা-মা।
বিষয়টি টের পেয়ে আমি তাদের বাড়ি থেকে সরিয়ে নিয়ে এসেছি। উল্লেখ্য, গত
বুধবার মনোনয়নপত্র বাছাই শেষে রাড়ীপাড়া ইউনিয়নে এখন কেবল মা-ছেলেই
প্রার্থী। ২ মার্চের মধ্যে মেহেদী প্রার্থিতা প্রত্যাহার করে নিলেই বিনা
প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন মা তসলিমা বেগম। এই জন্য ছেলেকে চাপ
প্রয়োগ করছেন মা-বাবা। জানা যায়, কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের
চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
তবে আসন্ন নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।আর দল
মনোনয়ন দিয়েছে মা তসলিমা বেগমকে। মেহেদীর বাবা স্থানীয় আওয়ামী লীগ নেতা এস
এম মাহফুজুর রহমান কচুয়া উপজেলার চেয়াম্যন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment