![]() |
| সিরিয়ায় ২০১১ সালের মার্চে সংঘাতের সূত্রপাত হয়। দেশটিতে গত কয়েক বছর ধরে চলা যুদ্ধে আড়াই লাখের বেশি মানুষ নিহত হয়েছে। ছবি: এএফপি |
সিরিয়ায়
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রস্তাবিত যুদ্ধবিরতি ২৭ ফেব্রুয়ারি মধ্যরাতে
কার্যকর হবে। গতকাল সোমবার দেশ দুটি এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। আজ
মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, প্রস্তাবিত যুদ্ধবিরতিতে ইসলামি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদাসংশ্লিষ্ট নুসরা ফ্রন্ট অন্তর্ভুক্ত হবে না।
২০১১ সালের মার্চে সিরিয়ায় সংঘাত শুরু হয়। দেশটিতে কয়েক বছর ধরে চলা যুদ্ধে আড়াই লাখের বেশি মানুষ নিহত হয়েছে। সবশেষ গত রোববার সিরিয়ায় বোমা হামলায় অন্তত ১৪০ জন নিহত হয়েছে। গৃহযুদ্ধে দেশটির প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে অন্তত ৪০ লাখ মানুষ অন্য দেশে পালিয়ে গেছে।সিরিয়া সরকার আগামী ১৩ এপ্রিল দেশটিতে পার্লামেন্ট নির্বাচন ডেকেছে। ২০১২ সালে দেশটিতে সবশেষ পার্লামেন্ট নির্বাচন হয়।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। দুই নেতার মধ্যে ফোনে আলোচনার পর সিরিয়ায় প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া যৌথ বিবৃতি দেয়।
বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত যুদ্ধবিরতি শনিবার দামেস্কের স্থানীয় সময় মধ্যরাতে কার্যকর হবে। চুক্তির প্রতি অঙ্গীকার পক্ষগুলোর জন্য এই যুদ্ধবিরতি প্রযোজ্য হবে। আইএস, নুসরা ফ্রন্টসহ জাতিসংঘের তালিকায় থাকা অন্য সন্ত্রাসী সংগঠনগুলো এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত হবে না। তাদের বিরুদ্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিমান হামলা চলবে।
সশস্ত্র বিরোধী পক্ষগুলোকে ২৬ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে যুদ্ধবিরতিতে তাদের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

No comments:
Post a Comment