ধার্য করা জরিমানা না দিলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর লাইসেন্স নবায়ন করবে না বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
এদিকে নিয়ন্ত্রক সংস্থার এ অবস্থানের বিরুদ্ধে রিট আবেদনের পরিকল্পনা করছে একাধিক কোম্পানি।
নিয়ম অনুযায়ী ২০১৬ সালের লাইসেন্স নবায়নের জন্য ২০১৫ সালের নভেম্বরের মধ্যে আবেদন করার কথা দেশের বীমা কোম্পানিগুলোর।
মোট প্রিমিয়াম আয়ের ওপর দশমিক ৩৫ শতাংশ হারে নবায়ন ফি দাখিল করতে হয় তাদের।
জানা গেছে, প্রগতি ইন্স্যুরেন্স, ফিনিক্স, গ্রীন ডেল্টা, ইস্টল্যান্ড, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সসহ বেশ কয়েকটি কোম্পানির লাইসেন্স নবায়ন বন্ধ রয়েছে।
বিভিন্ন কারণে ধার্য করা জরিমানা আদায় হওয়ার আগে তাদের লাইসেন্স নবায়নের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
যেসব কোম্পানি জরিমানার অর্থ দেবে না, তাদের লাইসেন্স কোনো অবস্থায়ই নবায়ন করা হবে না।বাকিতে ব্যবসা করার জন্য কয়েকটি সাধারণ বীমা কোম্পানিকে জরিমানা করা হয়েছিল। বিধি ভঙ্গের দায়ে জরিমানা ধার্য করা হয় একাধিক জীবন বীমা কোম্পানিকেও। জরিমানাবাবদ তাদের কাছে নিয়ন্ত্রক সংস্থার মোটা অঙ্কের অর্থ পাওনা রয়েছে।

No comments:
Post a Comment