Thursday, February 11, 2016

চিকিৎককে ভুল চিকিৎসা : স্কয়ার হাসপাতালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎক প্রফেসর এ এস এম জাকারিয়া স্বপনকে ভুল চিকিৎসা দেয়ার ঘটনায় বেসরকারি স্কয়ার হাসপাতালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার চিকিৎক জাকারিয়া স্বপনের ভুল চিকিৎসা সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের আদেশে ভুল চিকিৎসা দেয়ার ঘটনায় স্কয়ার হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসনের মহাপরিচালককে তদন্ত কমিটি গঠন করে আগামী দুই মাসের মধ্যে এই বিষয়ে আদালতে প্রতিবেদনে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া ভুল চিকিৎর ঘটনায় ক্ষতিগ্রস্ত চিকিৎক জাকারিয়া স্বপনসহ অন্যান্য রোগীদের ক্ষতিপূরণ দেয়ার জন্য কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আদালত স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তরের মহপরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, ফার্মেসি ইনচার্জ, স্কয়ার হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলকে রুলের জবাব দিতে বলেছেন।
ভুল চিকিৎসার শিকার বিএসএমএমইউ'র অধ্যাপক জাকারিয়া স্বপন এবং বাংলাদেশ লিগ্যাল এইড ও সার্ভিসেস ট্রাস্ট হাইকোর্টে রিট করেন।
রিটে চিকিৎসক স্বপন উল্লেখ করেন, তিনি একজন ক্যানসার রোগী। স্কয়ার হাসপাতালে কেমোথেরাপির জন্য গেলে তারা তাকে ভুল চিকিৎসা দেন। এতে তিনি শারীরিকভাবে আরো বেশি ক্ষতিগ্রস্ত হন।
তিনি আরো জানান, গত ২৭ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত স্কয়ার হাসপাতালে শতাধিক রোগী নকল ওষুধ ব্যবহার ও ভুল চিকিৎসার শিকার হয়েছেন।
রিটে ‘ভেজাল ওষুধে ক্ষতিগ্রস্ত রোগীরা অসহায়’ শিরোনামে বিভিন্ন পত্র-পত্রিকা প্রকাশিত প্রতিবেদনও সংযুক্ত করা হয়।

No comments:

Post a Comment