প্রথম
দফায় ৭৫২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ২২ মার্চ ভোটগ্রহণ করা হবে বলে
জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২২ ফেব্রুয়ারি এসব ইউনিয়নে
প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৩ ও
২৪ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২ মার্চ পর্যন্ত। এর পরদিন ৩
মার্চ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। এবারই প্রথম পৌরসভার পর
রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে এ নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন হবে ছয়
ধাপে। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ এক সংবাদ ব্রিফিংয়ে
এসব তথ্য জানান। তিনি
জানান, দ্বিতীয় ধাপে ৭১০টি ইউনিয়ন পরিষদে ৩১ মার্চ, তৃতীয় ধাপে ৭১১টি
ইউনিয়ন পরিষদে ২৩ এপ্রিল, চতুর্থ ধাপে ৭২৮টি ইউনিয়ন পরিষদে ৭ মে, পঞ্চম
ধাপে ৭১৪টি ইউনিয়ন পরিষদে ২৮ মে ও ষষ্ঠ ধাপে ৬৬০টি ইউনিয়ন পরিষদে ৪ জুন
ভোট গ্রহণ করা হবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment