সড়ক
পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে সাড়ে ২৮
হাজার কোটি টাকা খরচ হলেও এর নির্মাণকাজ শেষ হলে এক বছরের মাথায় অন্তত ৩৪
হাজার কোটি টাকা আয় হবে। জিডিপিতে যোগ হবে দেড় শতাংশ প্রবৃদ্ধি। শনিবার
বেলা ১২টার দিকে পদ্মা সেতু প্রকল্পের মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি
এলাকায় সার্ভিস এরিয়ার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন
তিনি। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর কাজে আর কোনো বাধা নেই। রোববার
(আজ) থেকে সেতুর পঞ্চম পাইলিংয়ের কাজ শুরু হবে, ইতিমধ্যে ৪টি পাইলিংয়ের কাজ
শেষ হয়েছে। এ পর্যন্ত পদ্মাবহুমুখী সেতু প্রকল্পের ৩০ ভাগ কাজ সম্পন্ন
হয়েছে। মন্ত্রী আরও বলেন, সেতু নির্মাণ কাজের পাশাপাশি নদীর দুই প্রান্তে
মাওয়া থেকে পোস্তগোলা, জাজিরা থেকে ভাঙ্গা সড়ক যোগাযোগ ব্যবস্থা ৪ লেনে
উন্নীত করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। কিছু দিনের মধ্যেই
সেনাবাহিনী এ কাজ শুরু করবে। এ সময় উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার
কর্নেল যোবায়ের সারোয়ার, সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী তোফাজ্জাল হোসেন,
সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী তারেক ইকবাল, মোনেম লিমিটেডের পরিচালক আবিদ
হাবিব প্রমুখ।Sunday, February 14, 2016
'পদ্মা সেতুতে প্রথম বছরে আয় হবে ৩৪ হাজার কোটি টাকা'

হাবিব প্রমুখ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment