আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনালের সদ্য অব্যাহতি পাওয়া প্রসিকিউটর মোহাম্মদ আলীর
বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ ও পেশাগত অসদাচরণের অভিযোগ এনে আইন মন্ত্রণালয়ে চিঠি
পাঠানো হয়েছে। রোববার আইন মন্ত্রণালয়ে এ চিঠি পাঠান চিফ প্রসিকিউটর গোলাম
আরিফ টিপু। এর আগে গত ৪ ফেব্রুয়ারি প্রসিকিউটর মোহাম্মদ আলীকে আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনালের সব মামলা থেকে অব্যাহতি দেয় চিফ প্রসিকিউটরের
কার্যালয়। তখন এক চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান
কৌঁসুলির কার্যালয়ের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে আলবদর শামসুল হক গং, শামসুল
হোসেন তরফদার এবং অন্যান্য মামলার তদন্ত সংশ্লিষ্টতা থেকে প্রত্যাহার করা
হলো। পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
পরিচালনাধীন কোনো মামলা পরিচালনার কাজে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতেও
নির্দেশ দেয়া হয়। জনস্বার্থে এ আদেশটি দেয়া হয়েছে বলে ওই চিঠিতে উল্লেখ করা
হয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment