হত্যার পর মরদেহ অ্যাম্বুলেন্সে তুলছে ফিলিস্তিনি বাহিনী
তিন কিশোরসহ পাঁচ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলের নিরাপত্তা বাহিনী। খবর বিবিসির।
রোববার জেরুজালেম সীমান্তে তাদের গুলি করে হত্যা করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
তবে ইসরাইলি বাহিনীর দাবি, পূর্ব তীরে তাদের ওপর পাথর ছুড়ে ফিলিস্তিনের নাগরিকরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
পুলিশ বলছে, আরেক হামলায় ফিলিস্তিনি এক কিশোরী আহত হয়েছে। তার অবস্থা গুরুতর। তবে দুটি হামলার ঘটনায় কোনো ইসরাইলি হতাহত হয়নি।
বিগত পাঁচ মাসে ইসরাইলি বাহিনী অন্তত ১৬৩ জন ফিলিস্তিন নাগরিককে হত্যা করেছে। ইসরাইলি বাহিনীর দাবি, এদের মধ্যে ১০৭ জন তাদের ওপর হামলা করতে গিয়ে নিহত হয়েছেন।
এছাড়া গতবছরের অক্টোবর থেকে ফিলিস্তিনিদের হামলায় অন্তত ২৭ জন ইসরাইলি ও যুক্তরাষ্ট্রের নাগরিক মারা গেছেন।

No comments:
Post a Comment