Monday, February 15, 2016

ইরান-সৌদি বিরোধ মেটাতে দূত সুইজারল্যান্ড

সৌদি আরবের পক্ষে ইরানে কনস্যুলার অর্থাৎ ভিসা ও ভ্রমণবিষয়ক সেবা দেবে সুইজারল্যান্ড। খবর বিবিসির।
সম্প্রতি সৌদি এক শিয়ার নেতার শিরোশ্ছেদ এবং প্রতিক্রিয়ায় তেহরানে সৌদি দূতাবাসে আগুন দেয়ার জেরে দু'দেশের কূটনৈতিক সম্পর্ক বর্তমানে বিচ্ছিন্ন।
কিন্তু হজ-উমরাহ পালনে যাতে ইরানিরা আসতে পারেন, সেজন্যই সৌদি আরবের পক্ষে কাজ করার সুইজারল্যান্ডের এক প্রস্তাব গ্রহণ করেছে সৌদি সরকার।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদের আল জুবের রোববার জানিয়েছেন, সৌদি আরবের পক্ষে ইরানে কিছু কূটনৈতিক কাজ করতে সুইজারল্যান্ড প্রস্তাব দিয়েছে। আমরা সেই প্রস্তাব সানন্দে গ্রহণ করেছি।
তবে ইরানের সঙ্গে বিরোধ মেটাতে সুইজারল্যান্ডের মধ্যস্থতা করার সম্ভাবনা নাকচ করেছেন তিনি।
এদিকে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ  জানিয়েছে, সৌদি আরবে ইরানের কিছু কূটনৈতিক কর্মকাণ্ড দেখার এক প্রস্তাব সুইজারল্যান্ড তেহরানকেও দিয়েছে।
অন্য দেশের হয়ে কাজ করার অভিজ্ঞতা সুইজারল্যান্ডের রয়েছে। তেহরানে বহুদিন ধরে যুক্তরাষ্ট্রের কোনো দূতাবাস নেই। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ হয়ে ইরানে মার্কিন নাগরিকদের কনস্যুলার সুবিধে দেয় সুইজারল্যান্ড।

No comments:

Post a Comment