Thursday, February 25, 2016

জনসন অ্যান্ড জনসন কোম্পানিকে ৭.২ কোটি ডলার জরিমানা

শিশুদের ট্যালকম পাউডারসহ প্রসাধনী সামগ্রী প্রস্তুতকারী জনপ্রিয় কোম্পানি জনসন অ্যান্ড জনসনকে ৭ দশমিক ২ কোটি ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের মিজৌরির একটি আদালত। জনসন অ্যান্ড জনসনের পণ্য ব্যবহার করে ক্যান্সারে এক নারীর মৃত্যুর অভিযোগের বিচার শেষে ওই কোম্পানিকে এ জরিমানা করে।  এই রায়ের পর জনসন অ্যান্ড জনসনের তৈরি বহুল ব্যবহৃত শিশুদের ট্যালকম পাউডার নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আলোচনার ঝড় উঠেছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক এই কোম্পানির বেবি সোপ, লোশন ও পাউডারসহ বিভিন্ন পণ্য বাংলাদেশেও ব্যবহৃত হয়। ক্যান্সারের শিকার জ্যাকুলিন ফক্সের পরিবারের আইনজীবী ও আদালতের নথি উদ্ধৃত করে রয়টার্সের খবরে বলা হয়, সেইন্ট লুইস সার্কিট কোর্টে জুরিরা মঙ্গলবার ওই রায়ে প্রকৃত ক্ষতিপূরণ হিসেবে এক কোটি ডলার এবং শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ৬ দশমিক ২ কোটি ডলার দিতে বলেছে জনসন অ্যান্ড জনসন কর্তৃপক্ষকে।

No comments:

Post a Comment