আজ
পিলখানা ট্রাজেডির ৭ বছর। এতগুলো বছর ধরে স্বজনহারানোর কষ্ট বয়ে চলছেন ৫৭
জন সেনা কর্মকর্তার পরিবারের সদস্যরা। প্রতি বছর এই দিনে শ্রদ্ধা জানাতে
আসেন তারা। এবারও এর বত্যয় ঘটেনি। হত্যাকা-ের ৭ম বার্ষিকী উপলক্ষে
বৃহস্পতিবার সকাল ৯টায় বনানী কবরস্থানে শহীদ সেনা পরিবারের যে সদস্যদের
দেখা যায়, তার অধিকাংশ ছিল অশ্রুভেজা। মুখে শোকের ছায়া। তাদের চোখে অশ্রু
থাকলেও হাতে গোলাপ। তাদের কেউ হারিয়েছেন স্বামী, কেউ পিতা, কেউ বা ভাইকে।
প্রিয়জনের কবরের উপর গোলাপ বিছিয়ে দিয়ে একে একে দাঁড়িয়ে থেকেছেন কবরের
পাশে। অনেকেই ছিলেন একেবারেই নির্বাক। শোকাচ্ছন্ন এই দিনটি যেন চির বেদনার।
এসময় তৈরী হয় এক আবেগঘন পরিবেশ। সকালে কর্মকর্তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা
নিবেদন ও মোনাজাতের আয়োজন করা হয়। শুরুতে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক
সচিব মেজর জেনারেল আবুল হোসেন, প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর
জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে সিনিয়র সচিব
ড. মো মোজাম্মেল হক খান পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেনাপ্রধান জেনারেল
আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু
এসরার, নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, বর্ডার গার্ডের
মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ যৌথভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে
শহীদ পরিবারের সদস্যরা নিহত স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া পাঠ করেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment