Saturday, February 13, 2016

পল্লবীতে একই পরিবারের ৫ জন দগ্ধ

ফতুল্লায় দগ্ধ মা ও দুই ছেলে
রাজধানীর পল্লবী ও নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক ঘটনায় দগ্ধ হয়েছেন দুই পরিবারের আটজন। এরমধ্যে পল্লবীতে মা-মেয়েসহ একই পরিবারের পাঁচজন এবং ফতুল্লায় ঘুমন্ত অবস্থায় মা ও দুই ছেলে দগ্ধ হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে পল্লবীর ‘ই’ ব্লকের ২০ নম্বর বাড়ির নিচতলায় একটি মোটরসাইকেলে লাগা আগুন থেকে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- আমেনা (৪৭), তার মেয়ে রিদিতা (১৬), ছেলের বউ শম্পা (২০), আমেনার ভাগ্নি রায়না (২০) ও ভাইয়ের বউ শামীমা (৩০)। রাতেই তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় লিকেজ গ্যাস পাইপে বিস্ফোরণের ফলে একই পরিবারের তিনজন ঘুমন্ত অবস্থায় গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোরে ফতুল্লার চিতাশাল এলাকায় এ ঘটনায় দগ্ধরা হলেন- শুক্কুর খানের স্ত্রী ফাতেমা বেগম (৪০) এবং দুই ছেলে শাকিল (১৭) ও শামীম (৯)। তাদের মধ্যে ফাতেমার অবস্থা আশংকাজনক। তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ফাতেমা বেগমের মেয়ে ময়না আক্তার যুগান্তরকে জানান, আমার বাবা কাজে ছিলেন। আমরা চারজন বাসায় ঘুমিয়ে ছিলাম। ভোর ৫টায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কিভাবে, কোথায় বিস্ফোরণ হয় তা জানি না। বিস্ফোরণে আমার মা ও দুই ভাইয়ের শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে। বিস্ফোরণে ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।

No comments:

Post a Comment