চলতি
অর্থবছরের প্রথম সাত মাসে বিদেশে পণ্য রপ্তানি করে বাংলাদেশ আগের বছরের
একই সময়ের তুলনায় ৮ দশমিক ২৬ শতাংশ বেশি আয় করেছে। সোমবার সকালে রপ্তানি
উন্নয়ন ব্যুরো (ইপিবি) দেশের রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ
করেছে। এতে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি)
দেশের পণ্য রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৯২৬ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার, যা গত
অর্থবছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ২৬ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে
এই আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৭৭৯ কোটি ৯৩ লাখ ডলার। চলতি অর্থবছরের এই সাত
মাসে বরাবরের মতো তৈরি পোশাক খাত থেকে সর্বোচ্চ রপ্তানি আয় হয়েছে। নিট ও
ওভেন মিলিয়ে এই আয়ের পরিমাণ ১ হাজার ৫৭৬ কোটি ডলার, যা গত বছরের এই সময়ের
তুলনায় ৯ শতাংশ বেশি। মাসিক হিসাবে শুধুমাত্র গত জানুয়ারিতে মোট ৩১৮ কোটি
ডলার রপ্তানি আয় হয়েছে, যা গত বছরের জানুয়ারি থেকে ১০ দশমিক ৪ শতাংশ বেশি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment