Monday, February 8, 2016

হিজাবের ওপর নিষেধাজ্ঞা দেয়ায় বিক্ষোভ

বসনিয়ায় হিজাব পরিধানে নিষেধাজ্ঞা জারি হওয়ার পর পথে নেমে এসেছেন বিক্ষুব্ধ নারীরা। খবর বিবিসির। নতুন এই সরকারি নির্দেশনায় দেশটির বিচার বিভাগীয় প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের ধর্মীয় প্রতীক ব্যবহারের প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির প্রায় ৪০ ভাগ মানুষই মুসলিম। রাজধানী সারায়েভোর আদালত এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে স্কার্ফ বা হিজাব পরিধানের ওপর এই নিষেধাজ্ঞা দেয়। পরে এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন প্রায় দুই হাজার নারী। এ সময় অনেকেই হিজাবের পক্ষে নানা স্লোগান তুলে ধরেন। হিজাব আমার অধিকার লেখা প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় বহু নারীকে। দেশটির মুসলিম রাজনীতিবিদ এবং ধর্মীয় নেতৃবৃন্দও নতুন এই নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন।

No comments:

Post a Comment