Wednesday, February 10, 2016

একরাম হত্যা মামলার চার্জ গঠন আবারও পেছাল

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলায় আটক ৪০ আসামির মধ্যে ২ জন হাজির না থাকায় জেলার দায়রা জজ দেয়ান মো.সফিউল্লাহ আদালতে মামলার চার্জ গঠন আবারও পিছিয়েছে। বুধবার দুপুরে আটক ৪০ জনের মধ্যে কুমিল্লা কারাগার থেকে ৬ জন ও ফেনী কারাগার থেকে ৩০ জনকে পুলিশ আদালতে হাজির করে। জামিনে থাকা ৪ আসামিও হাজির হয়। এই মামলায় আটক ফেনী জেলা তাঁতী দলের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী মিনার ঢাকা ইব্রাহিম কাডিওলজি হাসপাতালে এবং অপর আসামি রিপন কুমিল্লা কারা হাসপাতাপলে ভর্তি থাকায় পুলিশ তাদেরকে হাজির করতে পারেনি। এই দুই আসামি হাজির না থাকায় বিচারক চার্জ গঠন না করে আসামিদেরকে কারাগারে পাঠানের আদেশ দেন। গত ২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকায় একরামকে দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে। এ পর্যন্ত র‌্যাব ও পুলিশ এই মামলায় ৪০ আসামিকে গ্রেফতার করেছে। হত্যার দায় স্বীকার করে ১৬ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার ১০০ দিন পর গত বছরের ২৮ আগস্ট ৫৬ জনকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগ পত্র (চার্জশিট) দাখিল করে।

No comments:

Post a Comment