বগুড়ায়
ধানের গুড়ার বস্তা তল্লাশী করে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে গোয়েন্দা
পুলিশ। গুড়া বোঝাই ট্রাকটি থামাতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে ট্রাকের
হেলপার পায়ে গুলিবিদ্ধ হয়।
বুধবার রাত ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া শহরতলীর মাটিডালী বিমান মোড়ে এঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ট্রাক হেলপার গোলাম কিবরিয়াকে (৩৫) পুলিশ পাহারায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নন্দীপুর গ্রামের হেফাজ মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গোয়েন্দা পুলিশের একটি দল মাটিডালী বিমান মোড়ে অবস্থান নেয়। রাত ১০টার দিকে হিলি সীমান্ত থেকে ঢাকাগামী ধানের গুড়া বোঝাই ট্রাকটি পৌঁছলে পুলিশ থামার সংকেত দেয়। চালক সংকেত অমান্য করে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ট্রাক লক্ষ্য করে শর্ট গানের কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে পরিস্থিতি বেগতিক দেখে চালক মহাসড়কের পার্শ্বে ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ডানপায়ে গুলিবিদ্ধ অবস্থায় হেলপার গোলাম কিবরিয়াকে (৩৫) আটক করে। পরে পুলিশ ট্রাকে গুড়ার বস্তায় তল্লাশী চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

No comments:
Post a Comment