Sunday, February 14, 2016

আইসিইউতে প্রসূতিকে ধর্ষণ

ভারতের এক বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে ধর্ষণের শিকার হয়েছেন এক সদ্য প্রসূতি মা। শনিবার রাত প্রায় সাড়ে ৩টার দিকে হরিয়ানা প্রদেশের ঝাজর জেলার বাহাদুরগড় এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই প্রসূতি মা স্থানীয় এক পুলিশ কর্মকতার স্ত্রী। স্থানীয় পুলিশের ডেপুটি পুলিশ সুপার সুরেশ কুমার গণমাধ্যমকে জানান, হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধর্ষকের চেহারা ধরা পড়েছে। তার ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধর্ষককে ধরতে পুলিশ তৎপর রয়েছে। তিনি আরো জানান, সন্তান জন্মদানে সিজার অপারেশনের পর পুলিশ কর্মকর্তার ওই স্ত্রীকে স্থানীয় সময় রাত ১টার দিকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
এর পর রাত প্রায় সাড়ে ৩টায় এক অপরিচিত এক যুবক ডাক্তারের পোশাকে আইসিইউতে প্রবেশ করে ওই মহিলাকে ধর্ষণ করে বেরিয়ে যায়। পাশের আরেক হাসপাতালের আইসিইউতে প্রবেশ করে ওই যুবক অন্য এক মহিলাকে ধর্ষণের চেষ্টা চালায়। তবে ওই মহিলার চেতনা থাকায় তার বাজানো অ্যালার্মে ভীত ওই ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই প্রসূতির জবানবন্দির প্রেক্ষিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা রুজু করেছে। তার আত্মীয়-স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিরও অভিযোগ তুলেছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

No comments:

Post a Comment