Sunday, February 14, 2016

শিশুদের জন্য প্রযুক্তি সহজলভ্য করা হচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশুরাই কিন্তু আগামী দিনের শিক্ষক। তাই শিশুদের সুযোগ করে দিতে তাদের জন্য প্রযুক্তি ব্যবহার সহজলভ্য করা হচ্ছে । রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ডিজিটাল কনটেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, আমাদের শিশুরা অনেক মেধাবী ও মননশীল। বাচ্চাদের কাছ থেকে ভালো শেখা যায়, তাদের কাছে বিশ্ব এখন উন্মুক্ত। শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রাথমিক শিক্ষার উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নিয়েছি। কিন্তু ২০০১ সালে নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে সরকার গঠন করতে দেয়া হয়নি। যার কারণে সাক্ষরতার হার কমে যায়, প্রাথমিকে ঝড়ে পড়ার হারও বাড়ে। কিন্তু পরবর্তীতে সরকার গঠনের পর আমরা প্রাথমিক শিক্ষার উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছি। অনুষ্ঠানে স্যার ফজলে হাসান আবেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment