Tuesday, February 16, 2016

সিরিয়ায় স্কুল ও হাসপাতালে বিমান হামলায় নিহত অর্ধশত

সিরিয়ার উত্তরাঞ্চলের বিভিন্ন হাসপাতাল ও বিদ্যালয়ে সোমবার বিমান হামলায় শিশুসহ অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।
এসব হামলার জন্য রাশিয়াকে দায়ী করছে সিরিয়ার মানবাধিকারকর্মীরা। অন্যদিকে সিরিয়ার একজন কূটনীতিক বলছেন, ইদলিবের হাসপাতালে মার্কিন বিমান থেকে হামলা চালানো হয়েছে।
নিরপরাধ ও বেসামরিক লোকজনের উপর নির্বিচার এ হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এটি স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছেন জাতিসংঘ প্রেসিডেন্ট বান কি-মুন। খবর বিবিসির।
জাতিসংঘ বলছে, সিরিয়ার উত্তরাঞ্চলের হামলার শিকার হওয়া স্কুল ও হাসপাতালগুলোর মধ্যে চিকিৎসা বিষয়ক দাতব্য সংস্থা মেদসাঁ সঁ ফ্রঁতিয়ে বা এমএসএফ-এর একটি হাসপাতাল রয়েছে। হামলায় ওই হাসপাতালে অন্তত সাতজন নিহত  হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এমএসএফ বলেছে, ইদলিব প্রদেশে তাদের হাসপাতালটিকে ইচ্ছেকৃতভাবে লক্ষ্য করা হয়েছে। ইদলিবের ওই হাসপাতালের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, ইসাবেলে ডেফরর্নি বলেছেন হাসপাতালটিকে অন্তত তিন থেকে চারবার বোমা হামলা করা হয়েছে এবং হাসপাতালটি ধ্বংস করে দেয়া হয়েছে।
হাসাপাতালের আরো ৮ জন কর্মকর্তা এখনো নিখোঁজ রয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে তারাও হয়তো নিহত হয়েছেন।
এ ধরনের কাজকে যুদ্ধাপরাধের সামিল বলে মন্তব্য করেছে ফ্রান্স।
একটি সম্মেলনে বিশ্ব নেতারা আগামী সপ্তাহখানেকরে মধ্যেই একটি যুদ্ধবিরতির চেষ্টা করছিলো।
জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেছেন, এই ধরনের হামলা অস্ত্রবিরতির সম্ভাবনাকে অনেকটাই হুমকির মুখে ফেলে দিয়েছে।

No comments:

Post a Comment