Tuesday, February 16, 2016

রাশিয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে ভবন ধসে নিহত ৭

রাশিয়ায় স্থানীয় সময় মঙ্গলবার ভোরে গ্যাস পাইপলাইনে এক শক্তিশালী বিস্ফোরণে একটি পাঁচতলা ভবন ধসে সাতজন মারা গেছে।
ধ্বংসাবশেষের নিচে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসাবশেষের নিচ থেকে উদ্ধারকারীরা এ পর্যন্ত চারজনকে উদ্ধার করতে পেরেছেন।
চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। খবর রয়টার্সের।
ইয়ারোস্লাভ শহরে অবস্থিত চার ব্লকের ওই আবাসিক ভবনের একটি ব্লক ধসে পড়ে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ধসে পড়া ব্লকটির চতুর্থ তলায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আটকা পড়াদের উদ্ধারে অন্তত দুইশ উদ্ধারকর্মী ঘটনাস্থলে কাজ করছেন। ভবনটির অন্য ব্লকও ধসে পড়ার আশঙ্কা রয়েছে বলে জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত আছেন।

No comments:

Post a Comment