নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বোকো
হারামের সন্ত্রাসী হামলায় শরণার্থী শিবিরে দুটি আত্মঘাতী হামলায় অন্ততপক্ষে
৬০ জন নিহত হয়েছেন। বর্নো প্রদেশের দিকওয়া শিবিরে এই হামলার ঘটনা ঘটে।
নিহতদের অধিকাংশই নারী ও শিশু। আত্মঘাতী বোমা হামলাকারী দুজনই নারী।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে ওই হামলা দুটি হয়। এতে আহত হন আরো অর্ধশতাধিক।
আশ্রয় শিবিরের মানুষেরা খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছিল। এমন সময় বিস্ফোরণ
দুটি ঘটানো হয়। খবর রয়টার্সের। নাইজেরিয়ার সেনাবাহিনী বোকো হারামের দখলে
যাওয়া অঞ্চলগুলো নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে লড়াই চালানোর মধ্যেই বোকো হারাম
জঙ্গিরা ধারাবাহিকভাবে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। ধারণা করা
হচ্ছে বোকো হারাম জঙ্গি গোষ্ঠীই ওই হামলা চালিয়েছে। ইসলামি জঙ্গি এই
গোষ্ঠীটির ছয় বছরের সন্ত্রাস ও সহিংসতায় প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছেন
আর বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখেরও বেশি অধিবাসী দিকওয়া শিবিরে প্রায় ৫০ হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়ে আছে।
Thursday, February 11, 2016
নাইজেরিয়ায় শরণার্থী শিবিরে আত্মাঘাতী হামলায় নিহত ৬০
সূত্র ও লেখক @Source and Writer:
আন্তর্জাতিক,
নাইজেরিয়া,
যুগান্তর,
সন্ত্রাস ও হত্যা
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment