৬৭৬
কোটি টাকা ব্যয়ে ৯টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত
মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত
মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেয়া হয়। কমিটির আহ্বায়ক
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশের বাইরে থাকায় শিল্পমন্ত্রী আমির
হোসেন আমু বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত
সচিব ড. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বৈঠকে মোট ৯টি প্রস্তাব
অনুমোদন দেয়া হয়েছে। পশ্চিমাঞ্চলের সেতু উন্নয়ন প্রকল্পের ডিটেইলড ডিজাইন ও
সুপারভিশন কাজের জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে ‘ওরিয়েন্টাল কনসালটেন্ট
গ্লোবাল কোম্পানি লিমিটেড-জেভি’কে নিয়োগ দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ২২০ কোটি
২৩ লাখ টাকা। গোড়ান চটবাড়ী পাম্প হাউস নির্মাণ (৩য় পর্যায়) বাস্তবায়নে
সরাসরি ক্রয়পদ্ধতিতে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ডিজেল প্ল্যান্টকে
(বিডিপি) নিয়োগ দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১০৫ কোটি ৮৭ লাখ টাকা।
আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে প্যাকেজ-০৩-এর মাধ্যমে ৫০ হাজার টন গম ক্রয়ের
একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৮৪ কোটি ৫৮ লাখ টাকা।
‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ খুলনা বিভাগীয় কার্যক্রম-২’-এর প্যাকেজ নং-কেডিপি-২-জি-২৩-এর আওতায় ৬ হাজার ৯৭৪টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ক্রয় করা হবে। এতে মোট ব্যয় হবে ৫৩ কোটি ২০ লাখ টাকা। সিলেটে ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের জন্য স্পেয়ার্স ও অন্যান্য-সম্পর্কিত কাজের জন্য দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি অনুমোদন দেয়া হয়েছে। এ কাজটি পেয়েছে ‘এনসারডো এনার্জি অ্যান্ড ইতালি’। ট্যাক্স-ভ্যাটসহ এতে ব্যয় হবে ৭২ কোটি ১৯ লাখ টাকা। মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের এক্সেস রোডের ডিটেইলড ডিজাইন ও সুপারভিশনে ‘এসএমইসি-জেভি’কে নিয়োগ দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪৪ কোটি ৫১ লাখ টাকা।
‘সোনাগাজী-ওলামা বাজার-চর দরবেশপুর-কোম্পানীগঞ্জ’ সড়কের ছয় কিলোমিটারে ছোট ফেনী নদীর ওপর ৪৭৮ দশমিক ১৭ মিটার পিসি গার্ডার সেতু নির্মাণ’ প্রকল্পের প্যাকেজ-০১-এর ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে হবে ৫৭ কোটি ৯০ লাখ টাকা। ‘চট্টগ্রাম-হাটহাজারী-রাঙ্গামাটি জাতীয় মহাসড়কের (এন-১০৬) চট্টগ্রাম (অক্সিজেন মোড়) থেকে হাটহাজারী অংশে ডিভাইডারসহ সড়ক প্রশস্তকরণ (১ম সংশোধিত)’ প্রকল্পের প্যাকে ডব্লিউ-২-এর অবশিষ্ট নির্মাণকাজের ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩৭ কোটি ৫৬ লাখ টাকা। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা ও গোমতী সেতুর টোল আদায়ে সার্ভিস প্রোভাইডার হিসেবে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেডকে ৫ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। চুক্তি অনুযায়ী আদায় করা টোলের ১৭ দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ হিসাবে প্রদান করা হবে।

No comments:
Post a Comment