ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬
ইউনিয়ন
পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা,
ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার পাঁচটি ইউনিয়নে এসব সংঘর্ষ ও
হামলায় ১৫ জন আহত হয়েছেন। পটুয়াখালীর দশমিনার বহরমপুর ইউনিয়নে বিএনপি
প্রার্থীকে গণসংযোগ না করতে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। যুগান্তরের স্টাফ
রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
পটুয়াখালী/কলাপাড়া : কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী গাজী মো. আক্কাস ও তার সমর্থকদের ওপর হামলা করেছে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমুর সমর্থকরা। হামলাকারীরা তাদের মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ৩ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে রজপাড়ায় এ ঘটনা ঘটে। ওই সময় বিএনপির চেয়ারম্যান প্রার্থী তার সমর্থকদের নিয়ে একটি মিলাদে যাচ্ছিলেন।
নোয়াখালী : হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ বাজারে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী মেহরাজ উদ্দিন ও বিদ্রোহী প্রার্থী কাজী মো. ছাইফুল ইসলামের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা ৪টি দোকান ভাংচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগ প্রার্থী মেহরাজ উদ্দিন একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানে তাকে ১০ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখা হয়।
কাঁঠালিয়া (ঝালকাঠি) : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের জেপির চেয়ারম্যান প্রার্থীর সমর্থক রিপন নামের এক টেম্পো চালককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। প্রার্থী আ. মালেক খান জানান, বৃহস্পতিাবর সকালে তার সমর্থক রিপনকে বাড়ি থেকে ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদে এনে বর্তমান চেয়ারম্যান ও আ’লীগ সমর্থিত প্রার্থী মো. জাকির হোসেন বেদম মারধর করেন।
দশমিনা : পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মাহফুজুর রহমানকে আ’লীগ প্রার্থী মো. আনোয়ার হোসেন মৃধা গণসংযোগ না করতে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মাহফুজুর রহমান অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে নেহালগঞ্জ বাজারে তাকে এ হুমকি দেয়া হয়।
পাথরঘাটা (বরগুনা) : পাথরঘাটা সদর ইউনিয়নে বিএনপি প্রার্থী এম মতিউর রহমান মোল্লার সমর্থনকারীকে ব্যাংক থেকে ঋণ পরিশোধের ছাড়পত্র দেয়ায় আ’লীগ প্রার্থী আসাদুজ্জামান আসাদের বাবা আ. বারী আজাদ পাথরঘাটা কৃষি ব্যাংকের সেকেন্ড অফিসার সিদ্দিকুর রহমানকে জুতাপেটা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী চা-দোকানদার নজরুল যুগান্তরকে বলেন, ঘটনার সময় বারীকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।

No comments:
Post a Comment