Wednesday, February 17, 2016

তারামন বিবি অসুস্থ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন তারামন বিবি l ছবি: প্রথম আলো
বীর প্রতীক তারামন বিবি অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত সোমবার তাঁকে কুড়িগ্রামের রাজীবপুরের বাড়ি থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারামন বিবির ফুসফুসে সমস্যা সৃষ্টি হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, তারামন বিবি শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি হয়েছেন। তাঁর চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সাইফুল বারীকে প্রধান করে তিন সদস্যের চিকিৎসা বোর্ড গঠন করা হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা খুব ভালো নয় বলে জানান চিকিৎসকেরা।
মেডিকেল বোর্ডের সদস্য জাহিদুল ইসলাম বলেন, অক্সিজেন দিয়ে তারামন বিবির শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে। তাঁর উন্নত চিকিৎসার জন্য বোর্ড কাজ করছে। তবে আজ (বুধবার) তাঁকে আরও উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হতে পারে।
গতকাল দুপুরে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে তারামন বিবি প্রথম আলোকে বলেন, ‘আমি হাঁটতে পারি না। চলতে পারি না।’ এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘আপনি দুঃখী মানুষের পাশে আছেন। আমি জানি, আমার পাশেও আছেন।’ উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতে পাঠাতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান তারামন বিবি।

No comments:

Post a Comment