Friday, February 19, 2016

ঘানায় বাস-ট্রাক সংঘর্ষে ৭১ জন নিহত

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় বাস ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে অন্তত ৭১ জন নিহত হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত দেশটির সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা এটি। রাজধানী আক্রা থেকে ৪২০ কিলোমিটার উত্তরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
আলজাজিরা জানায়, কুমাসি থেকে তামালি যাওয়ার পথে মেট্রো মাস ট্রানজিট পরিবহনের বাসটি বিপরীত দিক থেকে আসা টমোটো বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।
আঞ্চলিক পুলিশ প্রধান ম্যাক্সওয়েল আতিনগেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভয়াবহ এই দুর্ঘটনায় আরো ১৩ জন মারত্মকভাবে আহত হয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। তবে পুলিশ বলছে, সম্ভবত যানবাহনের উর্দ্ধগতির কারণে দুর্ঘটনা ঘটতে পারে।
সূত্র : আলজাজিরা

No comments:

Post a Comment