সিরিয়া
ইস্যুতে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। দেশটির
প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরাতে সৌদি আরব প্রয়োজনে শক্তি
প্রয়োগের ঘোষণা দিয়েছে। অন্যদিকে বিদ্রোহ দমনে আসাদের পাশে থাকা রাশিয়া
বলছে, শক্তি প্রয়োগ করা হলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করতে পারে।
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) বিরোধী অভিযানে সৌদি আরব ইতিমধ্যে তুরস্কের
একটি ঘাঁটিতে সৈন্য সমাবেশ ও যুদ্ধবিমান মোতায়েন শুরু করেছে। তুরস্কের
সঙ্গে যৌথ অভিযানের অংশ হিসেবে এ প্রস্তুতি শুরু করেছে সৌদি।তুরস্কের
পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগ্লু বলেন, 'জোটের সভায় আমরা সবসময় দায়েশ
(আইএস) সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে ব্যাপক ভিত্তিক কৌশল গ্রহণে
জোর দিয়েছি।'
মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নেয়ার পর তিনি আরো বলেন, 'তুরস্ক ও সৌদি আরব জোটবদ্ধভাবে সন্ত্রাস নির্মূলে সিরিয়ায় একটি অভিযান পরিচালনা করতে পারে। ফলপ্রসূ কৌশল গ্রহণ করতে পারলেই তা পরিচালিত হবে।'
এদিকে একই কনফারেন্সে অংশ নেয়া সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর বলেন, সিরিয়ায় অভিযান চালাতে সেনা পাঠাতে সৌদি আরব প্রস্তুত। তবে তা হতে হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধভাবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও তুরস্কের জোট যদি সিরিয়ায় সেনা অভিযান পরিচালনা করে, তাহলে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।
তিনি বলেন, সিরিয়ায় সেনা অভিযান পরিচালনা করা হলে যুদ্ধ নতুন রূপ পাবে। এর এমন বিস্তার ঘটবে যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর এতে বিভিন্ন পক্ষ জড়িয়ে পড়লে তা তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হতে পারে।

No comments:
Post a Comment