![]() |
| সুউচ্চ ভবনগুলো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে |
তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে শিশুসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক।
আজ শনিবার ভোরে ৬.৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
এতে একটি ১৭তলা আবাসিক ভবনসহ বেশ কয়েকটি ভবন ধসে পড়ে।
সিএনএন জানিয়েছে, এ পর্যন্ত ২২৪ জনকে উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার ভোরে ৬.৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
এতে একটি ১৭তলা আবাসিক ভবনসহ বেশ কয়েকটি ভবন ধসে পড়ে।
সিএনএন জানিয়েছে, এ পর্যন্ত ২২৪ জনকে উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ
সময় শুক্রবার রাত ১টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির
দক্ষিণাঞ্চলীয় ইউজিং থেকে ২৫ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি।
একই সময়ে নেপালে শুক্রবার রাতে ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় রাত ১০টা পাঁচ মিনিটে রিখটার স্কেলে পাঁচ দশমিক দুই মাত্রার এই ভূমিকম্প নেপালে আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

| ধ্বংসস্তুপ থেকে একটি শিশুকে উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা |
আন্তর্জাতিক
গণমাধ্যমগুলো ভূমিকম্প পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা ইউএস জিওলজিক্যাল
সার্ভের বরাত দিয়ে জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের
রাজধানী কাঠমান্ডু থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরেই। ভূমিকম্পে কাঠমান্ডু
কেঁপে উঠে। এ ছাড়া ভারতের বিহারের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এই কম্পন
অনুভূত হয়। তবে আজকের ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
![]() |
| আতঙ্কিত নারীকে নিরাপদ স্থানে নেয়া হচ্ছে |
গত
বছরের ২৫ এপ্রিল নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায়
আট হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই ভূমিকম্পের পরও কয়েকবার ছোট ছোট আকারের
ভূমিকম্প হয়েছে দেশটিতে।
![]() |
| আহত একজনকে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা |

No comments:
Post a Comment