Sunday, February 14, 2016

পদ্মাসেতু হলে বছরে আয় হবে ৩৪ হাজার কোটি টাকা

পদ্মাসেতু প্রকল্পে সাড়ে ২৮ হাজার কোটি টাকা খরচ হবে। তবে সেতুর নির্মাণকাজ শেষ হলে এক বছরের মাথায় অন্তত ৩৪ হাজার কোটি টাকা আর্থিকভাবে আয় হবে। জিডিপির দেড় শতাংশ প্রবৃদ্ধি হবে।
শনিবার দুপুর ১২টার দিকে পদ্মাসেতু প্রকল্প এলাকায় সার্ভিস এরিয়া-২ সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন।
তিনি বলেন, পদ্মাসেতুর কাজে আর কোনো বাধা নেই। রোববার থেকে সেতুর পঞ্চম পাইলিংয়ের কাজ শুরু হবে, ইতিমধ্যে চারটি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে।
সেতুমন্ত্রী আরো জানান, এই পর্যন্ত পদ্মাবহুমুখী সেতু প্রকল্পের ৩০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, সেতু নির্মাণকাজের পাশাপাশি নদীর দুই প্রান্তে মাওয়া থেকে পোস্তগোলা এবং জাজিরা থেকে ভাঙ্গা সড়ক যোগাযোগ ব্যবস্থা চার লেনে উন্নীত করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। কিছু দিনের মধ্যেই সেনাবাহিনী এ কাজ শুরু করবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার কর্নেল যোবায়ের সারোয়ার, সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী তোফাজ্জাল হোসেন, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী তারেক ইকবাল, আবদুল মোনেম লিমিটেডের পরিচালক আবিদ হাবিব প্রমুখ।

No comments:

Post a Comment