বিচার
বিভাগে বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি এখনো ফয়সালা হয়নি। তবে চলতি মাসেই বিচার
বিভাগে বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
মঙ্গলবার বিকালে সিলেটের ইসলামিক ফাউন্ডেশনে ‘জঙ্গিবাদ বিরোধী বিভাগীয় ইমাম ও খতিব সম্মেলনে’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন।
সম্মেলনে সিলেট বিভাগের চার জেলা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার ইমাম ও খতিবরা অংশ নেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী ইমাম-খতিবদের বেতন-ভাতাও শিগগিরই বৃদ্ধি করা হবে বলে জানান।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার জঙ্গিবাদ নির্মূলে সক্ষম হয়েছে। দেশে সন্ত্রাস-জঙ্গিবাদ বিস্তাররোধে ইসলামের শান্তির বাণী প্রচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে ইমাম-খতিবদের প্রতি আহ্বান জানান মুহিত।
সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজল, বোর্ড অব গভর্নেন্সের গভর্নর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জালালুদ্দীন আল কাদেরী প্রমুখ।

No comments:
Post a Comment