Saturday, February 20, 2016

তেল উৎপাদন কমাবে না সৌদি আরব

সৌদি আরব জ্বালানি তেলের উত্পাদন হ্রাস করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের।
রাশিয়া, ভেনিজুয়েলা, কুয়েত ও কাতারের সঙ্গে উত্পাদন হ্রাসের প্রশ্নে সমঝোতার দুদিন পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, তেল উত্পাদনকারী অন্য দেশ যদি অতিরিক্ত উত্পাদন হ্রাস করতে সম্মত হয়, তবে বাজারে তার প্রভাব পড়তে পারে। কিন্তু সৌদি আরব উত্পাদন হ্রাসের জন্য প্রস্তুত নয়।
তেলের বাজারে ক্রমাগত দরপতন ঠেকাতে সম্প্রতি রাশিয়া, ভেনিজুয়েলা, কুয়েত ও কাতারের সঙ্গে উত্পাদন হ্রাসের সমঝোতায় পৌঁছায় সৌদি আরব।খবর এএফপির।
কাতারের উদ্যোগে আয়োজিত এ-সংক্রান্ত বৈঠকে অংশ নিয়েছিলেন সৌদি আরবের জ্বালানিমন্ত্রী। কিন্তু দোহায় মঙ্গলবারের ওই সমঝোতার পর রিয়াদে ভিন্ন কথা বললেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

No comments:

Post a Comment